সেটআপ, কনফিগারেশন ও অ্যাডভান্সড ফিচারের সম্পূর্ণ গাইড।
parentek.com-এ গিয়ে 'ফ্রি শুরু করুন' বোতামে ক্লিক করুন। নাম, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলুন।
রেজিস্ট্রেশনের পর ৭ ডিজিটের একটি কোড পাবেন (যেমন ৮৪৭২৯৩০)। এটি সন্তানের ফোনে দিতে হবে।
app.parentek.com থেকে APK ডাউনলোড করে সন্তানের Android ফোনে ইনস্টল করুন। Unknown Sources চালু রাখতে হবে।
অ্যাপ খুললে প্রয়োজনীয় পারমিশনের তালিকা দেখাবে — Accessibility, Location, Notification সব চালু করুন।
সন্তানের ফোনে ৭ ডিজিটের কোড দিলে ড্যাশবোর্ডে ডিভাইস দেখা যাবে। সেটআপ সম্পন্ন!
| পারমিশন | কেন দরকার | বাধ্যতামূলক? |
|---|---|---|
| Accessibility Service | অ্যাপ ব্লকিং, চ্যাট রিডিং, ওয়েব ফিল্টার | হ্যাঁ |
| Location (Always On) | GPS ট্র্যাকিং, জিও-ফেন্স | হ্যাঁ |
| Notification Access | নোটিফিকেশন প্রিভিউ | হ্যাঁ |
| Usage Stats | অ্যাপ ব্যবহারের সময় | হ্যাঁ |
| Draw Over Other Apps | লক স্ক্রিন ওভারলে, SOS বোতাম | সুপারিশকৃত |
| Camera / Microphone | রিমোট ক্যামেরা ও অডিও (পরিবার প্ল্যান) | পরিবার প্ল্যানে |
Device Owner সেট করলে GPS জোর করে চালু রাখা, ফ্যাক্টরি রিসেট ব্লক, ADB বন্ধ করার ক্ষমতা পাওয়া যায়।
Device Owner সেট করতে হলে ফোনে কোনো Google Account থাকা চলবে না (ফ্যাক্টরি রিসেট করতে হবে)।